আমরা আর অশান্তি-সংঘাত চাই না: শেখ হাসিনা

 ঢাকা: শুধু শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত থাকায় বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নতি করতে সক্ষম হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আর অশান্তি চাই না, সংঘাত চাই না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রোববার (২৮ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন:

"আজকের বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পেছনে রয়েছে অব্যহত শান্তিপূর্ণ পরিবেশ। কাজেই একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল পরিবেশ মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহায়ক। সেই কথাটা সব সময় আমাদের মনে রাখতে হবে।"

তিনি বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি শান্তি পুরস্কার পেয়েছেন, শান্তির বাণী শুনিয়েছেন, কিন্তু নিজেকে জীবন দিতে হয়েছে। আমরা আর চাই না অশান্তি, সংঘাত। আমরা চাই মানুষের জীবনের উন্নতি। সেই কামনাই আমরা সব সময় করি।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর অশান্ত পরিবেশ, প্রতি রাতে কার্ফিউ। দীর্ঘ ২১ বছর আমরা ১৯৯৬ সালে এসেছিলাম সরকারে তখন কিছু উন্নতি করতে সক্ষম হয়েছিলাম। অন্তত আমরা এইটুকু বলতে পারি। ভিত্তিটা তৈরি করে দিয়েছিলাম।

তিনি বলেন, মাঝখানে আবার একটা অশান্ত পরিবেশ। এরপর ২০০৮ সালের নির্বাচনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একটা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান বলেই আজকে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে।

টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে উন্নয়ন করেছে বলেই আমরা দারিদ্রের হার কমাতে পেরেছি, সাক্ষরতার হার বাড়াতে পেরেছি, মানুষের আয়ুস্কাল বাড়াতে পেরেছি, মাতৃমৃত্যূহার কমাতে পেরেছি। মানুষ এখন আর ভিক্ষা করে চলবে না। নিজের মর্যাদা নিয়েই চলবে সেটা আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। সেই পরিকল্পনাও আমরা নিয়েছি ২০৪১ সালের মধ্যে।

শেখ হাসিনা বলেন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পথে আমরা যথেষ্ট অগ্রগামী। এই অভিযাত্রা আমাদের অব্যাহত থাকবে।

No comments

আমরা আর অশান্তি-সংঘাত চাই না: শেখ হাসিনা

  ঢাকা:   শুধু শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত থাকায় বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নতি করতে সক্ষম হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হা...

Powered by Blogger.